২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাহেরা খাতুন মেডিকেলে হামলা, আহত ৪ ছাত্র

গোপালগঞ্জে শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজে দুর্বৃত্তের হামলায় চার ছাত্র আহত হয়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2014, 08:47 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

সোমবার দুপুরে কলেজের একটি অস্থায়ী ছাত্রাবাসে এ হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।

আহতরা হলেন এমবিবিএস তৃতীয় বর্ষের ছাত্র মো. নুরুল আফসার, ইমজামামুল হক সিয়াম, এস এম মোস্তফা আলী আজগর ও আজিজার রহমান রনি।

আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার সময় দুর্বৃত্তরা নগদ টাকা, ল্যাপটপসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নেয় বলে শিক্ষার্থীরা দাবি করছেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা হামলার বিষয়টি জেনেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।

কলেজের তৃতীয় বর্ষের ছাত্র মো. জাকারিয়া পারভেজ বলেন, সকাল ১০টায় কলেজ স্টাফের ছেলে সাদ্দাম ছাত্রদের সঙ্গে ক্রিকেট খেলার সময় অকথ্য ভাষায় গালাগাল দেন। এ সময় ছাত্ররা সাদ্দামকে মাঠ থেকে বের করে দেন।

এতে ক্ষিপ্ত হয়ে দুপুর ১২টার দিকে সাদ্দাম, পাভেলসহ একদল দুর্বৃত্ত কলেজ হোস্টেলে হঠাৎ ঢুকে চার ছাত্রকে পিটিয়ে আহত করেন।

এ সময় তারা নগদ ৩০ হাজার টাকা, ২টি ল্যাপটপ ও বেশ কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করেন পারভেজ।