২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে প্রাইভেটকার উল্টে চালক নিহত

ফেনী সদরে একটি প্রাইভেটকার উল্টে চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হন এর দুই যাত্রী।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2014, 08:25 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

সোমবার বিকাল ৩টায় রামপুর রাস্তার মাথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনায় নিহত হন প্রাইভেটকারটির চালক মো. ইব্রাহিম (৩৫)। তিনি কুমিল্লার নিমসার এলাকার বাসিন্দা।

আহতরা হলেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৃত আলী আজ্জমের ছেলে মোহাম্মদ জিয়া (৬০) ও লক্ষ্মীপুর জেলার কুমচর এলাকার আবদ্দুল কুদ্দুসের ছেলে মোস্তাকুন নবী। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি এস এম জাহাঙ্গীর আলম জানান, বিকালে কুমিল্লা থেকে চট্টগ্রামগামী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারটির চালক ইব্রাহিম মারা যান।

পুলিশ হতাহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাটিয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করেছে পুলিশ।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অসীম কুমার সাহা জানান, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।