২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে ২০টি প্রতিষ্ঠান ভস্মিভূত

কিশোরগঞ্জের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা বড় বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান ও ৫টি বাড়ি।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2014, 04:03 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে একটি ছাতা কারখানা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দ্রুত তা আশপাশের দোকান ও বসতবাড়িতে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দেড় ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

১৫টি ব্যবসা প্রতিষ্ঠান ও ৫টি বাড়ি সম্পূর্ণ পুড়ে যাওয়া ছাড়াও রূপালী ব্যাংকের দেয়ালও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কিশোরগঞ্জ জেলার উপ-পরিচালক প্রাণনাথ সাহা ধারণা করছেন বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

কিশোরগঞ্জ বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুল হাসান দাবি করেন এতে আনুমানিক দুই কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।