নরসিংদীতে পুড়েছে ১২ দোকান
নরসিংদীর সদর উপজেলার একটি বাজারে আগুন লেগে পুড়ে গেছে ১২টি দোকান।
মাধবদী ফায়ার সার্ভিস ইউনিটের সহকারী অফিসার বেলায়েত হোসেন জানান, ভোর সাড়ে ৪টার দিকে আগুনের খবর পেয়ে নরসিংদী ও মাধবদীর চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
“মিষ্টির দোকানের চুলার আগুন থেকে আগুনের সূচনা এবং এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।”
