২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অটোরিকশা উল্টে মাছ ব্যবসায়ী নিহত

চট্টগ্রাম নগরীর চাক্তাই এলাকায় অটোরিকশা উল্টে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2014, 01:06 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

তিনি নগরীর বাকলিয়া থানার আনন্দ সাবান ফ্যাক্টরি এলাকায় থেকে মাছের ব্যবসা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাছির অটোরিকশ করে যাচ্ছিলেন। চাক্তাই ব্রিজ এলাকায় অটোরিকশাটি উল্টে গেলে তিনি গুরুতর আহত হন।

“উদ্ধার হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”