মুন্সীগঞ্জে দুর্বৃত্তের হামলায় আহত যুবলীগ নেতার মৃত্যু
মুন্সীগঞ্জে শ্রীনগর উপজেলায় দুর্বৃত্তদেরে হামলায় আহত যুবলীগ নেতার মৃত্যু হয়েছে।
শ্রীনগর থানার ওসি মাহবুবুর রহমান জানান, শনিবার সাকালে ঢাকার মিরপুরের কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মো. শাহীন (২৮)।
শাহীন শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, গত ৬ মার্চ সন্ধ্যায় বাসে করে ঢাকা থেকে বাঘড়া ফেরার পথে আল আমিন বাজারের কাছে একদল দুবৃর্ত্ত বাস থামিয়ে শাহীনকে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে এলোপাথাড়ি কোপায়। এরপর তাকে গুলি করে পালিয়ে যায়।
এ ব্যাপরে শ্রীনগর থানায় একটি মামলা হলেও পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
