২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্পানভর্তি চোরাই তেল

চট্টগ্রামের কর্ণফুলী নদীর ঘাটে গভীর রাতে একটি সাম্পান থেকে ২ হাজার লিটার চোরাই সরিষার তেল উদ্ধার করেছে কোস্টগার্ড।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2014, 02:19 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

কোস্টগার্ড পূর্ব জোনের লেফটেন্যান্ট কমান্ডার মো ইশতিয়াক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তেল জব্দ করা হয়েছে, তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

“সন্দেহ হওয়ায় কোস্টগার্ডের একটি দল ওই নৌকার দিকে রওনা হলে নৌকায় থাকা লোকজন পালিয়ে যায়।”

প্রায় দুই হাজার লিটার সরিষার তেলের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছেন এই কোস্টগার্ড কর্মকর্তা।