আশুলিয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
সাভারের আশুলিয়া থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নবীনগর সিএনজি পাম্পের সামনে সড়কের পাশে কাঁথাদিয়ে মোড়ানো অবস্থায় অজ্ঞাত পরিচয় ওই যুবকের লাশ দেখে পথচারীরা পুলিশে খবর দেয়।
পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠায়।
তিনি বলেন, পিটিয়ে হত্যা পর লাশ গুম করার উদ্দেশ্যে ওই স্থানে ফেলে গেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
