২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানা প্লাজার শ্রমিকদের ক্ষতিপূরণ দাবি

সাভারে ধসে পড়া রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা ক্ষতিপূরণের দাবি সমাবেশ করেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2014, 06:20 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

শুক্রবার দুপুরে ধসে পড়া রানা প্লাজার সামনে এ কর্মসূচি আয়োজন করে রানা প্লাজা শ্রমিক ইউনিয়ন ও গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।

গত ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে ১১শ’-র বেশি মানুষ নিহত হন।

ভবন ধসের পর থেকে ক্ষতিপূরণের দাবিতে আন্দোলন করে এলেও এ তারা খনও তা পাননি।

পরে তারা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন।

সমাবেশে রানা প্লাজা শ্রমিক ইউনিয়নের সভাপতি এমদাদুল হক, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কেএম মিন্টুসহ ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।