২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইপিজেডে কারখানায় অগ্নিকাণ্ড

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) ক্যামেরার লেন্স তৈরির একটি কারখানায় আগুন লেগে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2014, 12:44 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

ফায়ার ব্রিগেডের তিনটি গাড়ি প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জাপানি মালিকানাধীন সানকো বিডি লিমিটেড নামের ওই কারখানায় যখন আগুন লাগে, তখন কর্মীদের পালা পরিবর্তনের সময় চলছিল। এ ঘটনায় কেউ হতাহত হননি বলে বাহার উদ্দিন জানান।

তিনি বলেন, “বৈদ্যুতিক গোলযোগ থেকে কারখানার শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।”

কারখানা কর্তপক্ষের বরাত দিয়ে তিনি জানান, আগুনে বিভিন্ন যন্ত্রাংশ ও মালামাল পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।