২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে দুই ছিনতাইকারী আটক

ছিনতাইয়ের অভিযোগে রাজধানী গুলিস্তান থেকে দুই যুবককে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2014, 10:04 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

তারা হলে- রবিন (২৫) ও জুয়েল খান (২৭)। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পল্টন থানার এসআই ফৌজিয়া খানম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে গুলিস্তান এলাকায় সাইফুল ইসলাম নামের একজনের ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে জনতা আটক করে তাদের পুলিশের হাতে তুলে দেয়।

এদিকে চকবাজার থানা এলাকা থেকে এক যুবককে কুপিয়ে তার কাছে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেননি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, দুপুর দেড়টার দিকে পুরান ঢাকার হুসনি দালান এলাকার সামনে থেকে শফিক (২৬) নামের এক যুবককে কুপিয়ে দুই লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

তিনি বলেন, “আহত শফিক পুলিশকে বলেছে, দুপুর ১২টার দিকে এলিফেন্ট রোডের একটি ব্যাংকে থেকে দুই লাখ টাকার কিছু বেশি টাকা তুলে চকবাজার যাচ্ছিল।

“এসময় কয়েক যুবক তার রিকশার গতিরোধ করে কুপিয়ে টাকাগুলো ছিনিয়ে নেয়।”