২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পৃথক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু

রাজশাহীর বাগমারা ও পুঠিয়ায় দুটি দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2014, 09:30 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

বৃহস্পতিবার বিকেলে ৪টার দিকে বাগমারা দেওলিয়ায় ট্রলির ধাক্কায় শিমলা (৬) এবং পুঠিয়ার শিবপুরে সন্ধ্যা ৬টার দিকে বিজিবির গাড়ির ধাক্কায় চঞ্চল (৫) নিহত হয়।

দেওলিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী  নিহত শিমলা দেওলিয়া গ্রামের রিকশাভ্যানচালক আবু সাঈদের মেয়ে এবং চঞ্চল চারঘাটের মাড়িয়া গ্রামের মুনজুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে পুঠিয়া থানার ওসি আবু ওবাইদা খান জানান, নানীর বাড়ি থেকে চঞ্চল তার মাকে নিয়ে বাড়ি ফেরার পথে শিবপুরের দোমাদির মোড়ে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে সে রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেও মারা যায় সে।

ওই গাড়িতে বিজিবি লেখা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে বলে ওসি জানান।

বাগমারা থানার ওসি আব্দুল হামিদ বলেন, দেওলিয়া চৌরাস্তা মোড়ে রাস্তায় প্রার্থীদের বিলি করা নির্বাচনী পোস্টার সংগ্রহ করার সময় ইটবাহী একটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।