২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোস্টারের নিয়ম ভাঙায় বাগেরহাটে ২ প্রার্থীর জরিমানা

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2014, 08:40 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

মোরেলগঞ্জ পৌরসভা এলাকায় ওই দুই প্রার্থীর লাগানো পোস্টারে ছাপাখানার নাম ও ছাপানোর তারিখ উল্লেখ দেখতে না পেয়ে বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ ওই প্রার্থীদের ডেকে প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা করেন।

তারা হলেন, আওয়ামী লীগ সমর্থিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এসএইচএম সাবুল আক্তার এবং বিএনপির সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন ফেরদৌসী।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নীং অফিসার মো. আব্দুল হালিম বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ না মেনে পোস্টার ছাপানোয় ওই দুই প্রার্থীকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক অর্থদণ্ড দিয়েছে।

আগামী ১৫ মার্চ এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।