রাজধানীতে দুই স্বর্ণকারকে গুলি করে ছিনতাই
রাজধানীর তাঁতীবাজার মোড়ে দুই স্বর্ণকারকে গুলি করে দশ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
গুলিবিদ্ধরাহলেন- মো. রাকিব(২৮) ও সুমন চন্দ্র দাস(৩২)। তারা বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের‘অলক জুয়েলার্স’র কারিগর।
ঢাকামেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, বৃহস্পতিবার বেলা দেড়টারদিকে তাঁতীবাজার মোড়ে এ ঘটনা ঘটে। উপস্থিত কয়েকজন আহতদের ঢাকা মেডিকেল কলেজহাসপাতালে নিয়ে আসেন।
রাকিবেরশরীরের পেছনে ও সুমনের বাঁ পায়ে একটি করে গুলি লেগেছে বলে জানান তিনি।
পরিদর্শকবলেন, “গুলিবিদ্ধরা জানিয়েছেন, মালের অর্ডার দিতে তাঁতীবাজারে গেলে কয়েকজন যুবকতাদের রিকশার গতিরোধ করে গুলি করে সঙ্গের টাকা ছিনিয়ে নেয়।”
অলকজুয়েলার্সের মালিক নিখিল চন্দ্র মণ্ডল বলেন, তার দোকানের ওই দুই কারিগরের কাছ থেকেদশ লাখ টাকা ছিনতাই হয়েছে।
