২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ার চাঁদমারী এলাকায় যুক্তরাজ্য প্রবাসী এক গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2014, 05:41 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

বৃহস্পতিবার ভোর ৪টায় চাঁদমারী এলাকায় এই ঘটনা ঘটে।

ডাকাতরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫টি পাসপোর্ট, নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে বলে অভিযোগ করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন জানান, ডাকাতি হওয়া মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চাঁদমারী এলাকায় বাড়িটি লন্ডনি বাড়ি হিসেবে পরিচিত। এই বাড়িতে মেরী স্টোপস ক্লিনিকের স্বাস্থ্য সেবা কেন্দ্র রয়েছে।

ডাকাতির ঘটনার শিকার গার্মেন্টস ব্যবসায়ী ও বৃটিশ পাসপোর্টধারী আকতার হোসেন বাবু জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে শহরের চাঁদমারী এলাকার ৪তলা বাড়ির দ্বিতীয় তলায় মুখোশধারী একদল ডাকাত হানা দেয়।

ডাকাতরা বাড়ির দোতলার ব্যালকনিতে উঠে দরজা ভেঙে ভেতরে ঢোকে। অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে ঘর থেকে নগদ দেড় লাখ টাকা, ৩৫ ভরি স্বর্ণালঙ্কার, ডিজিটাল ক্যামেরা, ডিভিডি প্লেয়ারসহ ২৫ লাখ টাকার মালামাল এবং তার পরিবারের ৫টি পার্সপোর্ট নিয়ে গেছে।

মুখোশধারী ডাকাতদের হাতে রাইফেল পিস্তল ও রাম দা ছিল বলে জানান তিনি।

ডাকাতি শেষে দুটি প্রাইভেটকারে করে মালামাল নিয়ে তারা চলে যায়।

জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং

সিআইডির ফরেনসিক বিভাগ আদালত সংগ্রহ করেছে।