২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ভুয়া ওসি ও নারী কনস্টেবল গ্রেপ্তার

নাটোরে ভুয়া ওসি ও এক ভূয়া নারী কন্সটেবলকে গ্রেপ্তার করা হয়েছে।

নাটোর প্রতিনিধি

খাঁন মুহাম্মদ মামুন, কুয়াকাটা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2014, 05:18 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের হরিশপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

তারা হলেন রাসেল হোসেন(২৮) ও শেফালী বেগম। এ দম্পতির বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগদাঁড়া গ্রামে। গত দুই মাস ধরে হরিশপুরে বাসা ভাড়া নিয়ে ছিলেন।

নাটোর সদর থানার ওসি আসলাম উদ্দিন বলেন, “সাধারণ মানুষের কাছে ভুয়া পরিচয় দিয়ে আর্থিক সুবিধা আদায় করা ছিল ওই তাদের কাজ।

“তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। বিকেলে তাদের নাটোরের মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

পুলিশ জানায়, রাসেল হোসেন নিজেকে ওসি এবং শেফালী নিজেকে কনস্টেবল পরিচয় দিয়ে আসছিলেন।

এপ্রিলে সদর থানায় যোগ দেবেন এমন কথা প্রচার করে বেশ কয়েকজনকে নানা রকম কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

শহরের কান্দিভিটা মহল্লার বাসিন্দা কামাল হোসেন দাবি করেন ওই দম্পতি তার এক আত্মীয়কে মামলা থেকে রেহাই দেয়ার কথা বলে ১০ হাজার টাকা নিয়েছেন।