পুরান ঢাকায় সড়ক অবরোধ
রাজধানীর পুরান ঢাকায় সন্তানকে স্কুলে নেওয়ার পথে গাড়ির ধাক্কায় অভিভাবক নিহত হওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
বুধবার সকালে তাঁতীবাজার মোড়ে অটোরিকশার ধাক্কায় আহত হয়ে হাসপাতালে মারা যান শাহজামাল (৪৩)। এসময় তার ছেলে সেন্ট গ্রেগরি উচ্চ বিদ্যালয়ে ছাত্র সাকিব আহত হয়।
ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে ওই স্কুলের শতাধিক অভিভাবক লক্ষ্মীবাজারে স্কুলের সামনের সড়কে মানববন্ধন করেন।
মানবন্ধন শেষে অভিভাবকরা পাশের কয়েকটি দোকানের আসবাবপত্র রাস্তা নিয়ে তাতে আগুন ধরিয়ে দেন।
ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নেভায় বলে জানায় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতাউর রহমান।
ওয়ারি বিভাগের পুলিশের উপকমিশনার ইলিয়াছ শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল নয়টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
