২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেজতুরি বাজারে টায়ারের গুদামে অগ্নিকাণ্ড

রাজধানীর পূর্ব তেজতুরি বাজার এলাকায় একটি ছয়তলা ভবনে থাকা টায়ারের গুদাম আগুনে পুড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2014, 01:24 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পূর্ব তেজতুরি পাড়া এলাকার ১৭৮/এ নম্বর ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। হারুনুর রশীদ নামে এক ব্যক্তি ওই সাইকেলের টায়ারের গুদামের মালিক।

খবর পেয়ে তেজগাঁও, মোহাম্মদপুর ও বঙ্গবাজার ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১২টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আতাউর রহমান বলেন, আগুনে দুটি গোডাউনের মালামাল পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম জানান, ভবনের ওপরের তলাগুলোতে বাসাবাড়ি থাকলেও আগুন সেখানে ছড়ায়নি।

তবে এঘটনায় হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি বলে জানান ওসি মাজহারুল।