২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্দ্বীপের সংকট নিরসনে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ

অনগ্রসর সন্দ্বীপের সংকট নিরসনে স্থানীয় রাজনীতিকসহ সব শ্রেণী-পেশার মানুষের উদ্যোগ দরকার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2014, 11:40 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

বুধবার দুপুরে নগরীর থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে সন্দ্বীপের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এ মত দেন।

সভায় উপজেলার বিভিন্ন পেশার মানুষের পাশাপাশি প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উন্নয়ন সংস্থা কারিতাস, চট্টগ্রাম অঞ্চল আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কারিতাস চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক জেমস গোমেজ।

প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) তানভির আজম সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপের উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই খাজা আলামিন, পৌর মেয়র জাফর উল্লাহ টিটু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. খসরু মিয়া, চট্টগ্রামের জেলা শিক্ষা অফিসার হোসনে আরা বেগম।

এছাড়া মুক্ত আলোচনায় প্রথম আলোর সিনিয়র রিপোর্টার মাসুদ মিলাদ, আমরা সন্দ্বীপবাসীর ডা. রফিকুল মাওলা, মশিউর রহমান বেলালসহ বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন।

মুক্তালোচনায় বক্তারা চট্টগ্রামের সঙ্গে সন্দ্বীপের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য সরকারি উদ্যোগে জাহাজ ও সি-ট্রাক চলাচল বাড়ানোর ওপর জোর দেয়ার পাশাপাশি অভ্যন্তরীণ সড়ক ব্যবস্থা উন্নয়নের দাবি জানান।