২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনী পৌরসভার উপ-নির্বাচন ৬ এপ্রিল

ফেনী পৌরসভা মেয়রের শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ এপ্রিল।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2014, 11:16 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

বুধবার জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।

ঘোষিত তফসিলে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ, বাছাই ২০ মার্চ এবং প্রত্যাহারের শেষ তারিখ ২৩ মার্চ।

গত ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনে ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারীসহ দেশের ৪ পৌরসভার মেয়র সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পর এ ৪টি পৌরসভার মেয়র পদ শূন্য হয়।