২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জবিতে প্রগতিশীল ছাত্রজোটের সংহতি সমাবেশ

বেদখল হল উদ্ধার ও নতুন হল নির্মাণের দাবির আন্দোলনে সংহতি জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2014, 10:50 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

বুধবার ক্যাম্পাসের ভাস্কর্য চত্বরে এ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক সিরাজুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক তানজিম উদ্দিন খানসহ শিক্ষক, এলাকাবাসী, সাবেক শিক্ষার্থী ও ছাত্রনেতারা সংহতি প্রকাশ করেন।

এদিকে একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে হল পুনরুদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদ। এরপর তারা প্রগতিশীল ছাত্রজোটের সমাবেশে যোগ দেয়।