২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শার্শায় গাঁজাসহ যুবক আটক

যশোরের শার্শা উপজেলায় গাঁজাসহ এক যুবককে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2014, 10:04 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

বুধবার জামতলা বাজারের ত্রিমোহনী মোড় থেকে এক কেজি গাজাসহ শাহিন হোসেনকে (২০) আটক করে র‌্যাব-৬। তিনি উপজেলার টেংরা গ্রামের বজলুর রহমানের ছেলে।

যশোর র‌্যাব-৬ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মোহাম্মদ মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে ত্রিমোহনী মোড়ে এ অভিযান চালানো হয়।

পরে আটক শাহিনের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানান তিনি।

তিনি আরো জানান, এ ঘটনায় শার্শা থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।