চন্দ্রিমার লেকে ডুবে কিশোরের মৃত্যু
রাজধানীর চন্দ্রিমা উদ্যানের লেকে ডুবে মারা গেছে এক কিশোর।
মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরে বাংলানগর থানার এসআই মো. শাহজাহান আলী।
মৃত নাহিদ হোসেন (১৪) তেজগাঁওয়ের বেগুনবাড়ীতে থাকত বলে জানান তিনি।
এসআই শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে নাহিদ তার সমবয়সি মামা মনিরকে নিয়ে লেকে গোসল করতে নামে।
পানিতে তলিয়ে যাওয়ার সময় তার দুজন চিৎকার শুরু করলে এক ব্যক্তি মনিরকে উদ্ধার করতে পারলেও নাহিদ পানিতে তলিয়ে যায়।
পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা নাহিদের লাশ উদ্ধার করে, বলেন এসআই শাহজাহান।
লাশ স্বজনদের কাছে দেয়া হয়েছে।
