২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে তুলার ট্রাকে আগুন

গাজীপুরের কাশিমপুরে বিদ্যুতের তারের ঘষায় একটি তুলার ট্রাকে আগুনে সব মালামাল পুড়ে গেছে। এছাড়া ট্রাকেরও বেশকিছু অংশ পুড়ে যায়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2014, 06:30 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

মঙ্গলবার দুপুরে বারেন্ডা এলাকায় এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান।

ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, বারেন্ডা এলাকায় মতিন স্পিনিং মিলস থেকে দুপুর পৌনে ৩টার দিকে তুলা বোঝাই তিতাস এন্টাপ্রাইজের একটি ট্রাক বের হচ্ছিল। এ সময় বিদ্যুতের তারের সঙ্গে ঘষা লেগে ওই ট্রাকের তুলায়  আগুন ধরে যায়।

খবর পেয়ে সাভারের ইপিজেড ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায়  আগুন নেভায়। আগুনে তুলাসহ ওই ট্রাকের অর্ধেক অংশ পুড়ে গেছে বলে তিনি জানান।