নিম্ন আদালতে বিএনপি নেতা মিলনের জামিন
বিস্ফোরক মামলায় হাইকোর্টের পর এবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন আবেদনের শানানি গ্রহণ করে মিলনকে ১০ হাজার টাকার মুচলেকায় জামিন দেন।
এর আগে একই মামলায় হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জন্য জামিনে ছিলেন তিনি। যার মেয়াদ শেষ হয় মঙ্গলবার।
বিএনপির এই নেতার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৩ সালের ৩ নভেম্বর রাজধানীর গুলশান এলাকায় লোটাস টাওয়ারের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশের করা মামলায় মিলন এজাহারভুক্ত আসামি।
