২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে আ. লীগ নেতাকে অপহরণ

নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে অপহরণ করেছে মুখোশধারী দুর্বৃত্তরা।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2014, 11:38 AM

Updated : 01 Sep 2026, 12:35 PM

আবু হানিফ রিপন (৩৫) নামে ওই আওয়ামী লীগ নেতা ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য।

নোয়াখলা ইউনিয়ন পরিষদের সদস্য ইব্রাহিম খলিল সোহাগ জানান, পরিষদের ৪ নম্বর সিংবাহুড়া ওয়ার্ডের সদস্য আবু হানিফ রিপন প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যার পর থেকে বাড়ির পাশে নিজস্ব কার্যালয়ে বসা ছিলেন। পৌনে ১০টার দিকে মোটরসাইকেলযোগে অজ্ঞাত দুই যুবক কার্যালয়ের সামনে এসে রিপনকে বাইরে ডেকে নেয়। এক পর্যায়ে তারা অস্ত্রের মুখে রিপনকে মোটরসাইকেলে তুলে বাজারের দক্ষিণ দিকে নিয়ে যায়।

চাটখিল থানার ওসি ইব্রাহিম খলিল জানান, অপহরণকারীদের পরিচয় এবং অপহরণের কারণ এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যাহত রাখা হয়েছে।

অপহৃত আবু হানিফ রিপন সিংবাহুড়া গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত আলী আহম্মদের ছেলে।