কক্সবাজারে রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ দুই দিনের সফরে কক্সবাজার রয়েছেন।
সেখান থেকে বিকালে ফিরে আসেন ইনানি রেস্ট হাউসে। রাতে সেখানে থাকবেন।
জেলা প্রশাসক আরো জানান, সোমবার সকালে রাষ্ট্রপতি রামুর বৌদ্ধপল্লি ও মন্দির পরিদর্শন করবেন।
এর আগে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, সোমবার রামুর বৌদ্ধপল্লি ও মন্দির পরিদর্শন শেষে দুপুরে ঢাকার উদ্দেশে রামু ত্যাগ করবেন।
রাষ্ট্রপতির আগমণ উপলক্ষ্যে রামুর নতুন বিহারগুলো আবারো পরিষ্কার ও পরিচ্ছন করা হয়েছে। সড়কের দুপাশে শোভা পাচ্ছে রংবেরংয়ের ফেস্টুন।
