২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় কলেজছাত্র খুন

খুলনা নগরীতে এক কলেজছাত্রের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2014, 04:31 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

মাগুরার নিশ্চিন্তপর গ্রামের মোক্তার হোসেনের ছেলে শিপন নগরীর খানজাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের ছাত্র। এছাড়া তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের লিফটম্যান হিসেবে পার্টটাইম চাকরি করতেন।

ওসি মো. শাহাবুদ্দীন আজাদ বলেন, শিপনের মা-বাবা বাসায় ছিলেন না। এলাকাবাসীর কাছে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় দরজা খোলা ছিল।

শিপনের বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা শিপনকে হত্যা করতে পারে বলে ধারণা করছে পুলিশ।