২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পিটুনিতে আহত যুবকের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া এলাকায় ছিনতাইকারী সন্দেহে পিটুনিতে আহত হওয়ার দুদিন পর এক যুবকের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2014, 10:31 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক জানান, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে বৃহস্পতিবার ভোরে শাহরিয়ার কবীর, সোহেল রানা ও রাহাজুল নামের তিন যুবকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

তাদেরকে প্রথমে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়।