২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবের হোসেনের মায়ের মৃত্যুতে শেখ হাসিনার শোক

আওয়ামী লীগের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2014, 09:27 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

সাবের হোসেনের মা রাশিদা হোসেন চৌধুরী সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহাবুবুল হক শাকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাশিদা চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন। সেইসঙ্গে প্রয়াতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন তিনি।