২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কচুয়ায় আ. লীগের দুপক্ষের সংঘর্ষ

চাঁদপুরের কচুয়া উপজেলায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2014, 08:48 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

শনিবার পাথৈর ইউনিয়নের বারৈয়ারা এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

আহতদের কচুয়া ও গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কচুয়া থানার ওসি আলমগীর হোসেন মজুমদার বলেন, সংঘর্ষের পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় কেউ আটক হয়নি।

তিনি জানান, কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কেন্দ্রীয় কৃষকলীগ সদস্য ইসহাক সিকদার ঢাকা থেকে কচুয়া আসার সময় বারৈয়াড়া এলাকায় পাথৈর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আক্কাছের নেতৃত্বে প্রায় ৩০/৪০ জন তার সমর্থকদের বাধা দিলে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়।

এ সময় সড়কের গাড়ি, মোটরসাইকেল, সিএনজি চালিত অটোরিকশা ভাংচুর করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে কচুয়া থানা পুলিশ ৪ রাউন্ড রাবার বুলেট ছুড়েছে বলেও জানান আলমগীর।

আহতদের মধ্যে রয়েছেন খোরশেদ আলম সিকদার, আলমগীর আখন্দ, আশ্রাফ জুয়েল সরকার, উদ্দীন সবুজ, রতন, মামুন, আলী আক্কাছ, লিটন ও কাউছার।