২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিবির ২ সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভুল করে ভারতে ঢুকে পড়া দুই বিজিবি সদস্যকে ছিড়ে দিয়েছে বিএসএফ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2014, 06:46 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্ঝ সদরের বকচর সীমান্ত এলাকায় পাহারা দেওয়ার সময় ভারতীয় সীমান্ত এলাকায় ঢুকে পড়লে বিএসএফ তাদের আটক করে।

রাজশাহী বিজিবি ৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজিম খান জানান, শনিবার দুপুরে বিএসএফর সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির ওই দুই সদস্যকে ফেরত আনা হয়েছে। তারা ভুল করে ভারতীয় সীমান্ত এলাকার মধ্যে ঢুকে পড়েছিলেন।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী ৩৭ ব্যাটালিয়নের অধীন চাঁপাইনবাবগঞ্জের বকচর বিওপি ক্যাম্পের এ দুই সদস্য সীমান্তে পাহারা দেওয়ার সময় সীমান্তের ৩৭ নম্বর মেইন পিলারের ৮-৯ নম্বর সাব-পিলার পার হয়ে ভারতীয় সীমান্তের মধ্যে ঢুকে যান।