পিকনিক বাসের চাপায় শিশু নিহত
মেহেরপুরের মুজিবনগরে পিকনিক বাসের পিষ্ট হয়ে এ শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বিদ্যাধরপুর মোড়ে এ দুর্ঘটনায় নিহত সেলিম রেজা (৬) স্থানীয় সিরাজ হোসেনের ছেলে।
সে বিদ্যাধরপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত বলে তার বাবা জানান।
সিরাজ হোসেন জানান, পিকনিকের গাড়িতে গান ও হইহুল্লোরের আওয়াজ শুনে সেলিম দৌড়ে রাস্তার উপর চলে যায়। এ সময় টাঙ্গাইল থেকে আসা এ পিকনিক বাসটি তাকে চাপা দিয়ে চলে যায়।
এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান জানান, মুজিবনগর আম্রকাননে পিকনিক শেষে বাসটি টাঙ্গাইল ফিরছিল। বাসটি আটক করে থানায় আনা হয়েছে। চালক পালিয়ে গেছে।
