২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ শিশুসহ পাচারকারী আটক

সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় তিন শিশুসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2014, 03:30 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

শনিবার সকাল ৯টায় উপজেলার অমলসীদ সীমান্ত এলাকা থেকে এদের আটক করা হয়।

আটক শাহাব উদ্দিন সাজু (২৫) জকিগঞ্জের ভক্তিপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।

বিজিবি ৪১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিঢোর ডটকমকে জানান, সকালে ৮/৯ বছরের দুটি মেয়ে ও একটি ছেলে নিয়ে সীমান্ত পার হবার চেষ্টা করছিল সাজু। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে।

উদ্ধার হওয়া শিশুদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, সাজু এর আগেও শিশু পাচারের অভিযোগে ধরা পড়েছিল। তার বিরেুদ্ধে মামলা দায়ের করে জকিগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।