২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিয়ায় আদালত ভবনের ছাদে ধস

নোয়াখালীর হাতিয়া উপজেলায় আদালত ভবনের ছাদের একাংশ ধসে পড়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2014, 09:38 PM

Updated : 22 Aug 2022, 05:50 PM

শুক্রবার সন্ধ্যায় এ ঘটনায় কেউ হতাহত না হলেও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসসহ আসবাপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

হাতিয়ার সিনিয়র সহকারী জজ মো. জসিম উদ্দিন জানান, তিন মাস আসে গণপূর্ত বিভাগ আদালত ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে।

কিন্তু বিকল্প কোনো ভবন না পাওয়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং সহকারী জজ আদালতের কাজ এই ভবনেই চালিয়ে আসছেন।

শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ভবনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসের উপরের ছাদের একাংশ ভেঙে পড়ে।

ছুটির দিন থাকায় এ সময় আদালতে কেউই ছিলেন না।

দুর্ঘটনার খবর পেয়ে বিচারক, আইনজীবী, পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান।