বগুড়ায় শিবিরের ১৩কর্মী গ্রেপ্তার
বগুড়ার শহরের জামিলনগর এলাকার বিভিন্ন ছাত্রবাস থেকে শিবিরের ১৩ জন কর্মীকে গ্রেপ্তার করেছে য় পুলিশি।
বগুড়া সদর থানার ওসি ফয়জুর রহমান জানান, বিভিন্ন এলাকায় ভাংচুর অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় এদের জামিল নগর এলকা থেকে গ্রেপ্তার করা হয়।
এদিকে এই গ্রেপ্তারের নিন্দা জানিয়ে এবং মুক্তির দাবি করে বিবৃতি দিয়েছেন বগুড়া জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার ও সেক্রেটারি অধ্যাপক নাজিমুদ্দিন।
