২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজাদপুরে সংঘর্ষে যুবক নিহত

আধিপত্য বিস্তার নিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2014, 06:34 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

উপজেলার পোরজানা ইউনিয়নের বাসড়া গ্রামে শুক্রবার সকাল ৭টা থেকে শুরু হওয়া কয়েক দফা সংঘর্ষের একপর্যায়ে মারা যান রবিউল ইসলাম(৩২)।

রবিউল বাসড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে।

শাহজাদপুর থানার ওসি হাসান শামীম ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়।

আধিপত্য বিস্তার নিয়ে বাসড়া গ্রামের ধাংগর গোষ্ঠী ও বেপারী গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

“এর জেরে সকাল ৭টা থেকে উভয়পক্ষ দেশি অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়।”

এ সময় দেশি অস্ত্রের আঘাতে বেপারী গোষ্ঠীর রবিউল ঘটনাস্থলেই মারা যান।

ওসি জানান, সংঘর্ষে উভয় পক্ষের অনন্ত ১৫ জন আহত স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে।