২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীর নির্বাচন স্থগিতের কারণ জানতে হাই কোর্টের রুল

নোয়াখালী সদর উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে হাই কোর্ট।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2014, 11:04 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

বৃহস্পতিবার বিচারপতি সালমা মাসুদ ও মো. হাবিবুল গনির বেঞ্চ এ আদেশ দেয়।

২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে কমিশন থেকে সবগুলো কেন্দ্রের ভোট স্থগিত করাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা প্রধান নির্বাচন কমিশনারকে দুই সপ্তাহের মধ্যে ব্যাখ্যা করার আদেশ দিয়েছে আদালত।

নির্বাচনের দিন ভোটকেন্দ্র দখল, ব্যালট বাক্স ভাংচুর ও ব্যালট পেপার ছিনতাইসহ বিভিন্ন সহিংস ঘটনার জের ধরে বিকালে ১১৭টি কেন্দ্রের সবগুলোতে ভোটগ্রহণ স্থগিত করে দেয় নির্বাচন কমিশন।

এরপর আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন কমিশনের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে রিট আবেদন করেন।