২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবিপ্রবির ডিনের উপর হামলার প্রতিবাদ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি ড. মুশফিকুর রহমানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2014, 08:43 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ফটকে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশ নেন।

বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ফটকে মুশফিকুর রহমানকে কুপিয়ে আহত করে পালিয়ে যায় অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীরা।

এরপর তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম জানান, আহত মুশফিকুর রহমানের অবস্থার উন্নতি হয়েছে।

তাকে হাসপাতাল থেকে নিজ বাসায় নিয়ে যাওয়া হয়েছে।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামীম রেজা, জনসংযোগ কর্মকর্তা ফারুক হোসেন চৌধুরী, রফিকুল ইসলাম ও ছাত্রনেতা মিজানুর রহমান সবুজ, মাহাদী হাসান প্রমুখ।

সমাবেশে শামীম রেজা ঘোষণা দেন, রোববারের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে না পারলে ক্লাস বর্জন ও কর্মবিরতিসহ নানা কর্মসূচি দেয়া হবে বলে শিক্ষক সমিতি সিদ্ধান্ত নিয়েছে।

বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে এ ঘটনার নিন্দা জানান।