লালমনিরহাটে হত্যার দায়ে ২ ভাইয়ের যাবজ্জীবন
লালমনিরহাটে একটি হত্যা মামলায় দুইভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃস্পতিবার বিকালে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক সিদ্দিকুর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার হারাটি ইউনিয়নের হিরামানিক এলাকার আবু বক্করের ছেলে মঞ্জুরুল আলম(৩৮) ও মাহফুজার রহমান(৩৫)।
এদেরকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিনমাসের কারাদণ্ডও দেয়া হয়েছে।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার আসামিকে খালাস দিয়েছে আদালত।
ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আকমল হোসেন জানান, ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর সকাল ৯টায় পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে ওই গ্রামের দুইপক্ষের সংঘর্ষ হয়। এসময় প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত ওই গ্রামের শাহাদত হোসেন ওইদিনই হাসপাতাল নেয়ার পথে মারা যান।
এ ঘটনায় ওই বছর ২২ সেপ্টেম্বর নিহত শাহাদতের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে লালমনিহাট সদর থানায় ছয়জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
