২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে মাসব্যাপী মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কুড়িগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাসব্যাপী মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জেলা তথ্য অফিস।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2014, 05:49 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

বৃহস্পতিবার জেলা প্রশাসক এ বি এম আজাদ কুড়িগ্রাম পিটিআই হল রুমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ কর্মসূচির আওয়াতায় জেলার নয়টি উপজেলার ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানে চলচ্চিত্র প্রদর্শন ছাড়াও মুক্তিযুদ্ধের গল্প বলা এবং দোয়া মাহফিলের আয়োজন রয়েছে।

পিটিআই সুপার নুর মোহাম্মদ আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি মো. শাহাবুদ্দি, জেলা তথ্য অফিসার নুরন্নবী খন্দকার, নুর বখত, আহসান হাবীব নীলু, এনামুল হক প্রমুখ।