২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুবর্ণচরের আশ্রয়ণ প্রকল্পে আগুন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার একটি আশ্রয়ণ প্রকল্পে আগুন লেগে ১৬ মাসের এক শিশু দগ্ধ হয়েছে। পুড়ে যায় প্রকল্পের ১০টি ঘর।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2014, 08:08 PM

Updated : 22 Aug 2022, 05:49 PM

চরজব্বর থানার ওসি এনামুল কবির জানান, বুধবার দুপুর সোয়া ১২টায় প্রকল্পের একটি রান্নাঘর থেকে শুরু হওয়া এ আগুনে আহত শিশুর নাম হৃদয়। তাকে চরজব্বর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

নোয়াখালীর মাইজদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবির হোসেন বলেন, দমকল বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সুবর্ণচরের ইউএনও খালেদ মেহেদি হাসান জানান, ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে তৎক্ষণিক সহায়তা হিসেবে ৫০ কেজি করে চাল ও নগদ দুই হাজার টাকা করে দেয়া হয়েছে।