সিইউজে নির্বাচন ৩১ মার্চ
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাচন হবে আগামী ৩১ মার্চ।
বুধবার সিইউজের নির্বাচন পরিচালনা কমিটির সভায় তফসিল ঘোষণা করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোয়াজ্জেমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ১৮ মার্চ বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া ১৯ মার্চ একই সময়ে মনোনয়নপত্র জমা, ২০ মার্চ খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, ২২ মার্চ বেলা ১১টা থেকে ২টার মধ্যে প্রার্থিতা প্রত্যাহার এবং ২৩ মার্চ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
৩১ মার্চ অনুষ্ঠেয় নির্বাচনে পরবর্তী দুই বছরের জন্য সিইউজের নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।
সিইউজের নির্বাচন পরিচালনা কমিটির সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তমাল চৌধুরী, নিজাম উদ্দিন ও মোহাম্মদ মোরশেদ আলম।
