২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় অতিরিক্ত ‘অ্যালকোহলে’ প্রাণ গেল ২ বন্ধুর

নওগাঁয় অতিরিক্ত ‘অ্যালকোহল’ পানে দুই যুবকের মৃত্যু হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2014, 11:23 AM

Updated : 01 Sep 2026, 12:33 PM

মঙ্গলবার নওগাঁ শহরের ঘোষপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাজিব কুমার মজুমদার (২৮) ও ডালিম লস্কর।

এছাড়া উদয় চন্দ্র (২৮) নামে তাদের অপর এক বন্ধু হাসপাতালে চিকিৎসাধীন।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানিয়েছেন, এক বন্ধুর মৃত্যুতে শোকাহত রাজিব, ডালিম ও উদয় সোমবার রাতে মদপান করে। এতে তারা তিন জনই অসুস্থ হয়ে পড়ে। সকালে তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হলে বেলা ১১টার দিকে রাজিব মারা যায়। এর ৯ ঘণ্টা পর রাত ৮টার দিকে মারা যায় ডালিম।

নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা দুইজনই অতিরিক্ত অ্যালকোহল পানে মারা গেছে।”

নওগাঁ শহরের কালীতলা পুলিশ ফাঁড়ির টিএসআই আয়নুল হক মদপানে তাদের মৃত্যুর কথা নিশ্চিত করে বলেন, তারা ঘটনা সম্পর্কে অবগত। তবে পরিবারের পক্ষ থেকে কিছু বলা হয়নি।