২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দেশে তৈরি বন্দুকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2014, 10:48 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

মঙ্গলবার বিকাল ৫টার দিকের এই ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সাইফুল (২২) ও আশিকুর রহমান (২৫)।

লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের লোহাগাড়া উপজেলার চুনতী এলাকায় কক্সবাজার থেকে আসা সৌদিয়া পরিবহনের বাসে তল্লাশি চালানো হয়।

এসময় তাদের সঙ্গেই থাকা একটি স্কুল ব্যাগ থেকে দুটি দেশে তৈরি বন্দুক উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি শাহজাহান।