কর ফাঁকি দেয়ায় ৪২টি নৌযানকে জরিমানা
কর ফাঁকি দেয়ায় নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে ৪২টি নৌযান থেকে ৪৮ লাখেরও বেশি টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
কোস্ট গার্ড পাগলা স্টেশনের কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুর রহমানের তত্ত্বাবধানে সোমবার ও মঙ্গলবার এ অভিযান চালানো হয়।
এ সময় টহলদলের সঙ্গে সহকারী কমিশনার এবং ঢাকার (দক্ষিণ) কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মো. বদরুজ্জামান মুন্সি উপস্থিত ছিলেন।
যেসব বালুবাহী বাল্কহেড ও নৌযান সরকারি কর ফাঁকি দিয়ে মালামাল পরিবহন করে আসছিল তাদের আটক করে টহলদল।
এরপর ভ্রাম্যমাণ আদালত গঠন করে ৪২টি বালুবাহী বাল্কহেড ও নৌযানকে ৪৮ লাখ ৩৪ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা করা হয়।
