২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট পুলিশ পেল জলকামান

সিলেট মহানগর পুলিশ (এসএমপি) বহরে যুক্ত হয়েছে নতুন অস্ত্র জলকামান।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2014, 06:05 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

ঢাকায় জলকামানের ব্যবহার পুরনো হলেও সিলেটের রাস্তায় প্রথম দেখা যাবে অস্ত্রযানটি।

মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. রহমত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনশৃঙ্খলার অবনতি ও রাজপথে বিশৃঙ্খলাকারীদের ঠেকাতে জলকামানটি আনা হয়েছে।

জলকামানের মাধ্যমে বিশৃঙ্খলাকারীদের উপর রঙিন অথবা গরম পানি ছুঁড়ে তাদের প্রতিরোধ করা সম্ভব বলে জানান তিনি।