২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ৭ মাদকসেবীকে কারাদণ্ড

কুষ্টিয়ার দুই এলাকা থেকে মধ্যরাতে আটক হওয়া সাত মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2014, 02:57 PM

Updated : 22 Aug 2022, 05:49 PM

মঙ্গলবার মধ্যরাতে কুষ্টিয়া মডেল থানা পুলিশ শহরের হাউজিং ও পিয়ারতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

পরে বেলা সাড়ে ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এসএম জামাল আহাম্মেদ শুনানি শেষে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন।

দণ্ডিতরা হলেন- এরশাদ নগরের সেলিম রেজা (২৭), হাউজিং এ ব্লকের মানিক হোসেন (৩২), চর আমলাপাড়ার সাবু শেখ (৩৫), চর কুঠিপাড়া এলাকার কাইয়ুম বিশ্বাস (৩৪), সুজন ইসলাম (২৫), রিয়াজ উদ্দিন (৩৭) ও আমলাপাড়ার মারুফ হাসান মিলন (২৭)।

িচারক এসএম জামাল আহম্মেদ বলেন, পুলিশের রেকর্ড অনুযায়ী আটকরা সবাই মাদকসেবী। আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদ করে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।