২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারওয়ান বাজার এলাকার ২০০ টেলিফোন বিকল

কেবল কাটা যাওয়ায় শেরে বাংলা নগর টেলিফোন এক্সচেঞ্জের আওতাধীন কারওয়ান বাজার এলাকার প্রায় ২০০ টেলিফোন বিকল হয়ে পড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2014, 07:48 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

ঢাকা ওয়াসা ভবন, এটিএন বাংলা, এটিএন নিউজসহ এ এলাকার প্রায় ২০০ টেলিফোন রোববার থেকে বিকল হয়ে আছে।

একটি বেসরকারি প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজের সময় ভূগর্ভস্থ ২০০ জোড়ার একটি কেবল কাটা পড়ায় টেলিফোনগুলো অচল হয়ে পড়ে বলে সোমবার টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড(বিটিসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।

ক্ষতিগ্রস্ত কেবল মেরামতের কাজ হাতে নেয়া হয়েছে। আগামী ২ দিনের মধ্যে টেলিফোনগুলো পুনরায় চালু করা সম্ভব হবে বলে জানিয়েছে বিটিসিএল।