২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিরাজগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও অন্তত পাঁচ জন আহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2014, 05:48 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

সোমবার ভোরে বঙ্গবন্ধু সেতুর উপর ট্রাক ও কভার্ডভ্যানের সংঘর্ষে এক জন নিহত ও অপর পাঁচজন আহত হন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানাতে পারেনি পুলিশ।

অন্যদিকে সকাল সাড়ে ৯টায় কামারখন্দ উপজেলার কোনাবাড়িতে সেতুর পশ্চিমপাড় মহাসড়কের দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক ব্যক্তি মারা যান।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি এটি এম আমিনুল ইসলাম জানান, দুটি দুর্ঘটনাতেই নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উত্তরবঙ্গগামী একটি কভার্ড ভ্যান বঙ্গবন্ধু সেতুর উপর পৌঁছলে একই দিক থেকে আসা একটি ট্রাক পিছন থেকে কভার্ড ভ্যানটিকে ধাক্কা দেয়।

এতে ট্রাকটির ক্যাবিনে থাকা অজ্ঞাত পরিচয় যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং ট্রাক ও কভার্ড ভ্যানে থাকা অন্তত ৫ যাত্রী আহত হন।

অপরদিকে সেতুর পশ্চিমপাড় মহাসড়কের কামারখন্দের কোনাবাড়ি এলাকায় দ্রুতগামী একটি যানবাহন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।

ওসি এটি এম আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতের লাশ উদ্ধারের পর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।